বেকার শহীদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকার জীবন যাপন করছেন শহীদ কাপুর! না, চাকরি খুঁজছেন না এই তারকা। তবে অন্য সব তারকা যখন নিজেদের ব্যস্ততার কথাটাই বলার ফুরসত পাচ্ছেন না, তখন এই তারকা বলছেন, ‘সত্যিই আমি এখন কর্মহীন!’ আসলে ঘটনা কী? ঘটনা হলো, গেল ৮ জানুয়ারি শেষ হলো কুনাল কোহলির তেরি মেরি কাহানি ছবির শুটিং। ছবিতে শহীদের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া। নতুন এই ছবির ব্যাপারে শহীদ বললেন, ‘প্রযোজক যতক্ষণ পর্যন্ত না কোনো কিছু ঘোষণা করছেন, ততক্ষণ আমি কিছুই বলতে চাই না। এতটুকু বলি, এখন আমার হাতে কোনো কাজ নেই। তবে এ বছরের দ্বিতীয় ভাগে অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে পড়ব আমি।’আগামী ২২ জুন মুক্তি পাওয়ার কথা তেরি মেরি কাহানি। আইএএনএস।