বেগম নূরুন নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেগম নূরুন নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ তিনটি বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমতি পেয়েছে। বিষয় তিনটি হলো—বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম। কয়েক বছর ধরেই কলেজটিতে সম্মান কোর্স চালুর চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় এবার চারটি বিষয়ে সম্মান কোর্স খোলার আবেদন করা হয়। অধ্যক্ষ আবদুল মোত্তালেব শেখ বলেন, ‘এবার আমরা তিনটি বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমতি পেয়েছি। এ বছরেই ২০১০-১১ শিক্ষাবর্ষে এসব কোর্সে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এরই মধ্যে সব বিষয়ে শিক্ষক নিয়োগ শেষ হয়েছে।’কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, অবহেলিত রায়গঞ্জের অনগ্রসর পরিবারের ছেলেমেয়েরা এখন থেকে বাড়িতে থেকেই অনার্স পড়ার সুযোগ পাবে। দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের খরচ বেশি হওয়ায় অনেক দরিদ্র পরিবারের সন্তান মেধা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা নিতে পারত না।