বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত
খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক্রমিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ নুর আফরোজ আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, মো. মাহবুব আলম, হোসনে আরা, লুৎফুন্নেচ্ছা, আনিসুর রহমান, মনিরুজ্জামান, মাহাবুবুল আলম, শেখ আবিদ উল্লাহ, আবদুুস সাত্তার খলিফা, সরদার আ. হালিম, সাজ্জাদ আলী, শফিকুর রহমান, শেখ ফারুক হাসান, জাহানারা সিরাজ, আঞ্জুমানোয়ারা, মুক্তি রায়, সৈয়দা হেনা বেগম, নুরীনা রহমান, তুরান শিকদার, শিহাব উদ্দিন, কামাল হোসেন, তমাল কান্তি ঘোষ, সাইদুর রহমান, হোসেনুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন একজন সাহসী মহীয়সী। তাঁর ধৈর্য, ত্যাগ আর্র আর্দশকে ধারণ করতে পারলে আমরা দেশকে সঠিক পথের দিশা দিতে সক্ষম হব।’