বেগমগঞ্জে ডাকাত সন্দেহে আটক ৩, পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটক যুবকেরা হলেন—বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের মো. সোহেল (১৮) ও ফখরুল ইসলাম (২০) এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লামছি গ্রামের ইসমাইল হোসেন (১৮)। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, আটক তিন যুবকসহ ১০-১১ জন বাংলাবাজারে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন ঘেরাও করে তিনজনকে আটক করে। বাকিরা এ সময় পালিয়ে যায়। আটক যুবকদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে গতকাল রাতেই ডাকাতির প্রস্তুতির মামলা করেছেন।ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে দুইটি ছোরা ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।