বেগুন-কাঁচামরিচসহ চার পণ্য রপ্তানি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন—এ চারটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আজ সোমবার এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ চারটি পণ্য রপ্তানি করা যাবে না। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রমজানে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।