বেগুনবাড়িতে ছয়তলা ভবনসহ নয়টি বাড়ি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেগুনবাড়ি-হাতিরঝিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার একটি ছয়তলা ভবনসহ নয়টি ভবন উচ্ছেদ করেছে। রাজউক সূত্রে এ খবর জানা গেছে।আজ সকাল থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও রাজউকের কর্মকর্তাসহ শ্রমিকেরা ওই এলাকায় প্রকল্পের সীমানা নির্ধারণ করে উচ্ছেদ শুরু করেন। দুইটি বুলডোজার দিয়ে একে একে বাড়িগুলো ভাঙা হয়। এ সময় বাড়িগুলোর বাসিন্দারা দ্রুত তাঁদের মালামাল সরিয়ে নেন। উচ্ছেদ হওয়া বাড়ির মালিকদের অভিযোগ, বাড়িগুলো না ভাঙতে আদালতে মামলা বিচারাধীন। এ দিকে বাড়িগুলো না ভাঙার ব্যাপারে আদালতের কোনো আদেশ পায়নি বলে রাজউকের পক্ষ থেকে জানানো হয়।তবে রাজউকের পক্ষ থেকে বলা হয়, ১৯৬৩ সালে সড়ক ও জনপথ এই জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমির ১০০ মিটার জায়গার দখল পাওয়া যায়নি। তাই ওই জায়গা উদ্ধারে তারা এই অভিযান চালায়।