বেগুনবাড়ির বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তেজগাঁও, বারিধারা ও সদর দপ্তর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।