বেগুনবাড়ির মাদ্রাসা ভবন ভাঙার কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত মাদ্রাসা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। রাজউকের ১৫ থেকে ২০ জন শ্রমিক এটি ভাঙার কাজ শুরু করে। ভাঙার কাজ চলবে বিকেল পর্যন্ত।