বেগুনবাড়ির হেলে পড়া বাড়িটি ভাঙছে রাজউক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ সোমবার সকাল আটটা থেকে ঢাকার তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় হেলে পড়া সাততলা ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে। মালিক পক্ষের শ্রমিক ও রাজউকের শ্রমিকেরা যৌথভাবে বাড়িটি ভাঙতে শুরু করেন। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা সেখানে উপস্থিত থেকে ভাঙার সব কাজ তদারকি করছেন। গতকাল রোববার আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি সভায় বেগুনবাড়ি এলাকার সাততলা ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। বাড়ির মালিক নিজেই গতকাল দুপুর থেকে ভবনটি ভাঙার কাজ শুরু করেছিলেন।