বেঙ্গল আর্ট লাউঞ্জের যাত্রা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মনিরুল ইসলামের ‘বিচ্ছিনতা ও ধারাবাহিকতা’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনীর মধ্য দিয়ে আজ শনিবার থেকে যাত্রা শুরু করছে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র ‘বেঙ্গল আর্ট লাউঞ্জ’। গুলশান এভিনিউর এই গ্যালারিতে দুই সপ্তাহ ধরে চলবে এই প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রদর্শনী উপলক্ষে শুক্রবার দুপুরে ‘বেঙ্গল আর্ট লাউঞ্জে’ আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউতে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী, আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের প্রমুখ।দুই মাস ধরে মনিরুল ইসলামের আঁকা চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ৪০টি চিত্রকর্ম রয়েছে।