বেঙ্গলে মারুফ আহমেদ একক চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ মঙ্গলবার থেকে জার্মানি-প্রবাসী বিশিষ্ট শিল্পী মারুফ আহমেদের ‘অসীম’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে।বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল শিল্পালয়ে ১৩ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্যেটে ইনস্টিটিউট ঢাকার পরিচালক মিজ জুডিথ মিরশেবর্গার।গতকাল সোমবার দুপুরে প্রদর্শনী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী মারুফ আহমেদ ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৩৯টি। প্রদর্শনী চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।