বেঙ্গলে মোহাম্মদ ইকবালের চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শিল্পী মোহাম্মদ ইকবালের ‘বিপন্ন সময় ও শান্তির অনুষঙ্গ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।আজ শুক্রবার সন্ধ্যায় ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পসমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ও শিল্পী রফিকুন নবী।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। এতে শিল্পী মোহাম্মদ ইকবাল এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ২৫টি। প্রদর্শনী ১৭ এপ্রিল পর্যন্ত চলবে।শিল্পী মোহাম্মদ ইকবাল জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ) থেকে ১৯৮৯ সালে এমএফএ ডিগ্রি লাভ করেন। তিনি জাপান সরকারের বৃত্তি নিয়ে ১৯৯৯ সালে জাপান যান এবং ২০০৩ সালে জাপানের আইচি ইউনিভার্সিটি অব এডুকেশন থেকে চারুকলায় এমএড ডিগ্রি এবং ২০১০ সালে টোকিও ইউনিভার্সিটি অব দি আর্টস থেকে চারুকলায় পিএইচডি ডিগ্রি পান। এ পর্যন্ত তাঁর ৩৩টি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন।সাজু আর্ট গ্যালারির বিশেষ প্রদর্শনীসাজু আর্ট গ্যালারি বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি এবং গ্যালারির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দেশের প্রবীণ ও নবীন চিত্রশিল্পীদের অংশগ্রহণে ৭১তম শিল্পকর্ম প্রদর্শনী ও ৩১তম ‘গ্র্যান্ড গ্রুপ আর্ট প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। কাল শনিবার বিকেলে শুরু হচ্ছে প্রদর্শনী। এতে ৮৫ জন শিল্পীর ১৩৫টি শিল্পকর্ম স্থান পাচ্ছে। প্রদর্শনী আগামী ৮ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।