বেটি বিকে পোলিওর টিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেটি বি’ বলে পরিচিত আদরের নাতনি আরাধ্যকে পোলিওর টিকা খাইয়েছেন অমিতাভ বচ্চন। গত শুক্রবার তিনি জানান, দুই দিন আগে তাঁর সামনেই বেটি বিকে পোলিও টিকার একটি ডোজ দেওয়া হয়। এদিকে আগামী কান উৎসবে মেয়ে আরাধ্যকে নিয়ে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। যদি তা-ই হয়, তাহলে এটাই হবে পাঁচ মাস বয়সী আরাধ্যর প্রথম প্রচারমাধ্যমের সামনে আসা।ভারতে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন অমিতাভ। এ ছাড়া ২০০৫ সাল থেকে ইউনিসেফের পোলিওবিষয়ক শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে অবদান রাখার জন্য রোটারি ইন্টারন্যাশনাল তাঁকে সম্মাননাও দিয়েছে। অমিতাভ বলেন, ‘আমাদের পর পর তিন বছর দেখাতে হবে যে দেশে কোনো পোলিও রোগী নেই। কাজেই এখনো অনেক দূর পাড়ি দিতে হবে বলে মনে করি।’ স্ক্রিন।