বেড়াতে গিয়ে নদীতে পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়াতে গিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচরে নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফারহান তালুকদার (২৫)।প্রত্যক্ষদর্শী ট্রলারচালক মনির বলেন, গতকাল সকালে ২০ থেকে ২২ জনের একদল যুবক বেড়ানোর জন্য ট্রলার ভাড়া করে শিবচরের কেরানীবাট এলাকায় ময়নাকাটা নদীতে আসে। সে সময় ফারহান অসতর্কতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে ডুবে যান। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফারহানের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। ফারহান শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজীরকান্দি গ্রামের পাকিস্তান প্রবাসী গনি তালুকদারের ছেলে। সম্প্রতি ফারহান ঈদ উপলক্ষে পাকিস্তান থেকে দেশে বেড়াতে আসেন।শিবচর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।