বেতন নিয়ে বনিবনা
মে মাস শেষ, এসেছে জুন। মানে বছরের এ সময়টুকু অনেক প্রতিষ্ঠানেই বেতন নিয়ে বাতচিত করার ভর মৌসুম। কর্মস্থল আপনার যেখানেই হোক, কর্তাব্যক্তিদের সঙ্গে বেতন নিয়ে আপনাকে বসতেই হয়। অবশ্য বিগত মাসগুলোয় আপনার কাজের দক্ষতাই ঠিক করে দেয়, আপনার বেতন বাড়বে কি না। বেতন নিয়ে বাতচিত করার দক্ষতায় এগিয়ে থাকলেও কিন্তু আপনার লাভের পাল্লা ভারী। এবার জেনে নিন বেতন নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার কিছু পরামর্শ।চেষ্টা করুন বোঝাতেঅবশ্যই স্বীকার্য, কর্তাব্যক্তিদের বেতন বাড়ানোর কথাটি বোধগম্য করে তোলা কঠিন কাজ, তবে অসম্ভব নয়। অনেক সময় দেখা যায়, বোঝাতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় সবকিছু। এতে কর্মক্ষেত্রের সম্পর্ক হয় বিঘ্নিত। তাই বসদের বোঝাতে চেষ্টা করুন, আপনার বেতন বাড়ালে প্রতিষ্ঠানেরও উন্নতি ত্বরান্বিত হবে।লক্ষ্য হোক বড় ও বাস্তবসম্মতগবেষণায় দেখা গেছে, মানুষের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে দরদস্তুর করার পর প্রাপ্তির গভীর সম্পর্ক। তাই আপনার লক্ষ্য হোক বড় এবং আপনার পা থাক মাটিতেই। বাস্তবসম্মত চাহিদা সব সময় প্রতিষ্ঠানের মাথাদের মাথা ঠান্ডা রাখে!কথা হোক নরম সুরেকর্তাব্যক্তিদের বোঝাতে চেষ্টা করুন, তাঁরা যা বলছেন, আপনি তার দাঁড়ি-কমা-সেমিকোলন আত্মস্থ করেছেন। যখনই তা বুঝতে পারবেন, তখনই চেষ্টা করুন আপনার কথাগুলোও যেন কর্তারা বোঝেন। বোঝানোর প্রক্রিয়ায় অবশ্যই কোনো রকম আলটিমেটাম, হুমকি কিংবা বাজে আচরণ মঙ্গলজনক নয়।কথা বলুন অন্যান্য বিষয় নিয়েওচাহিদা নির্দিষ্ট একটি সীমানার মধ্যে থাকলেই ভালো। শুধু বেতনের ব্যাপার নয়, আরও অন্য কিছু বিষয় নিয়েও আলাপ-আলোচনায় বসতে পারেন আপনি। কারণ, কেবল বেতন দিয়েই কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা বিচার করা কঠিন। তাই আলোচনায় উঠে আসতে পারে আপনার প্রতিষ্ঠানের লভ্যাংশের ভাগ (যদি থাকে), বোনাস, কাজের মূল্যায়ন, পদোন্নতির হালচাল, ছুটিসহ বিবিধ বিষয়।কর্তাব্যক্তির সুবিধাও দেখুনশুধু নিজের ভালোটা দেখলেই হয় না, বুঝতে হবে প্রতিষ্ঠান ও কর্তাব্যক্তিদের লাভ এবং বিষয়গুলো তাঁদের বুঝিয়ে দিন। কাজ-কারবারের মাধ্যমে প্রকাশ করুন, তাঁরা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, তাতে আপনার সমর্থন আছে। কোনো কিছু হুকুম করার আগেই বুঝতে চেষ্টা করুন, প্রতিষ্ঠান কী চাইছে। এতে করে অবশ্যই সুফল আসবে।মানদণ্ডের বিষয়গুলো খেয়াল রাখুনআপনার প্রস্তাব অন্যের কাছে গ্রহণযোগ্য করাতে চাইলে একটা বিষয় খেয়াল রাখুন। বিষয়টি হলো মানদণ্ড। পরিষ্কার করে বললে, আপনি যা প্রস্তাব করছেন, তা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনামূলকভাবে কতটা চলনসই। আপনার প্রস্তাব বাস্তবে রূপ নিলে তা কতটা কার্যকর হবে, প্রথমেই এটা দেখতে চাইবে আপনার প্রতিষ্ঠান।খোলা থাক বিকল্প পথকর্তাব্যক্তির মন গলাতে না পারলে বিকল্প পথ খোলা রাখুন। তাই বিকল্প পথটি তৈরি করে রাখতে হবে আগে থেকেই। এটা থাকলে দেনদরবারে সুবিধা করতে না পারলেও ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেলতে পারবেন আপনি।উদ্দেশ্য সাধনে গভীর চিন্তাবেতন নিয়ে আলাপ-আলোচনার টেবিলে চিন্তা আপনার মূলধন, যা দিয়ে আপনি অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারেন। তা ছাড়া এই চিন্তা-পরিকল্পনা ওপরের যাবতীয় সুযোগ-সুবিধা পেতে বিশেষ কাজে দেবে আপনাকে। এ ছাড়া এ ক্ষেত্রে সফল হতে চাইলে দিতে হবে যথেষ্ট সময়, চাই ভরপুর প্রাণশক্তি।যা শিখেছেন, তা ঝালাই করুনদরদস্তুরের ময়দানে আপনার অভিজ্ঞতাই মোক্ষম হাতিয়ার। আলাপ-আলোচনা শেষ হলে ঘেঁটে দেখুন, কী করে আপনি সফল হলেন। আর ঠিক করে নিন, ভবিষ্যতে কী কী করবেন, যা হবে অন্যদের থেকে একদম আলাদা।ইয়াহু জবস অবলম্বনে