বেতন নিয়ে বাড়ি গেলেন হলমার্কের শ্রমিকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে আজ রোববার হলমার্কের কারখানা খুলেছে। তবে কোনো কাজ হয়নি। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন দিয়েছেন। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান। তাঁদের পূজা বা ঈদের উত্সবভাতা দেওয়া হয়নি। সকাল আটটার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের নন্দখালীতে হলমার্কের কারখানার সামনে ১০ হাজারেরও বেশি শ্রমিক জড়ো হন। তাঁদের গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দিয়ে বাড়ি চলে যেতে বলা হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বেতন নিয়ে চলে গেছেন। কারখানা খোলা থাকবে কি না, সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানাননি।