বেতনের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিক বেতন, অতিরিক্ত কাজের মজুরি ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আড়াপাড়া এলাকায় উরী অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল থেকে কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।শ্রমিকেরা জানান, কারখানার পক্ষ থেকে প্রতি মাসের বেতন ও অতিরিক্ত কাজের মজুরি শ্রমিকদেরকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ আজ তাঁদেরকে বেতন ও অন্যান্য পাওনা দিতে অপারগতা প্রকাশ করলে সকাল সাতটার দিকে শ্রমিকেরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন, যা বেলা সাড়ে তিনটা পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওয়াই কে পার্ক জানান, গত দুই দিন আগে তাঁর কারখানার উত্পাদিত মালামাল শিপমেন্ট করা হয়েছে, যার বিল আগামী ১৬ আগস্টের মধ্যে পাওয়া যাবে। এ কারণে আগামী ১৮ আগস্টের আগে বেতন দেওয়া সম্ভব নয়। এ ছাড়া ১৮ আগস্টের পর ঈদের আগে শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হবে বলে জানান তিনি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।