বেতনের দাবিতে ডিইপিজেডে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে বেতন না পাওয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভেতরে আলফা প্যাকেজিং কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন। পরে ডিইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয় এবং জানানো হয় ১৫ মে বেতন দেওয়া হবে। এ ঘোষণার এরপর শ্রমিকেরা শান্ত হন।আশুলিয়া অঞ্চলের শিল্পপুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আবদুল খালেক জানান, আলফা প্যাকেজিং কারখানার শ্রমিকদের প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখে দেওয়া হয়। সে হিসাবে আজ বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা সকালে এসে একটি নোটিশ দেখতে পান। নোটিশে লেখা ছিল ‘অনিবার্য কারণবশত আজ কারখানা বন্ধ থাকবে।’ এরপর শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। পরে ডিইপিজেড কর্তৃপক্ষ কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এবং আগামী ১৫ তারিখে বেতন দেওয়ার কথা জানায়। এরপর বিক্ষোভ বন্ধ করে বেলা একটার দিকে শ্রমিকেরা চলে যান।