বেতনের দাবিতে নবীনগর-কালিয়াকৈর সড়কে পোশাকশ্রমিকদের এক ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী জিরানি এলাকায় সড়কের ওপর ওরিয়েন্টাল সোয়েটার কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। তাঁরা টায়ার পুড়িয়ে সড়কটি অবরোধ করে রাখেন। অবরোধের উভয় পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শত শত যানবাহন আটকে আছে। গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাযহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।