বেতবুনিয়ায় যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আজ বৃহস্পতিবার সকাল নয়টায় আরিফুর রহমান (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহত আরিফুর রহমানের পরিবার দাবি করেছে। তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন।নিহত আরিফুর রহমানের পরিবারের দাবি, প্রতিপক্ষ আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা আরিফুরকে অপহরণের পর হত্যা করেছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।পরে এ ঘটনার প্রতিবাদে নিহত আরিফুরের স্বজনেরা সড়কের ওপর লাশ রেখে বিক্ষোভ মিছিল করে। এ সময় দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি মহসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।পরে কাউখালী উপজেলা চেয়ারম্যান অংচা প্রু মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেল চারটায় রাঙামাটি জেলা শহরে জেলা বিএনপি ও যুবদল প্রতিবাদ সমাবেশ করেছে।