বেন আলীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীকে দেশটির একটি সামরিক আদালত গতকাল বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেশটিতে গত বছর গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে বেন আলীর অনুপস্থিতিতেই আদালত এ কারাদণ্ড দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।একই সময় সহিংসতা ও হত্যায় উসকানি দেওয়ায় দায়ে তিউনিসিয়ার অন্য একটি আদালত বেন আলীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।গণ-আন্দোলনের সময় তিন শতাধিক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় সামরিক আদালত বেন আলীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাজ কাসেমসহ সাতজন নিরাপত্তাপ্রধানকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাজ কাসেমকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বেন আলীর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার বিচারকাজ চলছে। এরই মধ্যে তিনি দণ্ডিত হয়েছেন।বেন আলী বর্তমানে সৌদি আরবে। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের জানুয়ারিতে তিনি সে দেশে পালিয়ে যান।