বেনগাজিতে ইতালির কূটনীতিকের গাড়িতে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গতকাল শনিবার ইতালির এক কূটনীতিকের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। তবে ওই কূটনীতিক অক্ষত আছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বেনগাজিতে নিয়োজিত ইতালির কনসল গুইদো দো সাংথিস গতকাল নিজের গাড়িতে করে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। তাঁর গাড়িটি গুলিনিরোধক হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।গত বছরের ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে বেনগাজির নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিদেশি সরকারগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিবিসির খবরে বলা হয়েছে, গতকালের হামলার বিষয়টি স্পষ্ট নয়। তবে বেনগাজিতে এ ধরনের হামলা প্রায়ই ঘটে।