বেনজীর ভুট্টো হত্যা মামলায় পারভেজ মোশাররফ অভিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজীর ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে।আজ সোমবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতে সরকারি আইনজীবীরা পারভেজ মোশাররফকে আসামি করার জন্য অভিযোগপত্র পেশ করেছেন বলে জানা গেছে।পারভেজ মোশাররফ বর্তমানে আত্মনির্বাসনে যুক্তরাজ্যে অবস্থান করছেন। জাতিসংঘ কমিশনের এক প্রতিবেদনেও বেনজীর ভুট্টোর সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা না করার জন্য পারভেজ মোশাররফকে দায়ী করা হয়।বেনজীর ভুট্টো ২০০৭ সালের ডিসেম্বরে এক আত্মঘাতী হামলাকারীর আক্রমণে নিহত হন।—পিটিআই।