বেনাপোল থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোলের আমরাখালী থেকে আজ দুপুরে প্রচুর ভারতীয় শাড়ি ও নকল অলংকার উদ্ধার করেছে বিডিআর।বিডিআর সূত্র বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় এবং প্রায় ১০ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং নকল অলংকার উদ্ধার করে। এসব অবৈধ পণ্য শুল্ক ভবনে (কাস্টমস হাউসে) জমা দেওয়া হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।—ইউএনবি