বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তুলা আমদানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তুলা আমদানি আজ সোমবার আবারও শুরু হয়েছে। ভারত তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় তুলা আমদানি বন্ধ থাকে।তুলা আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্তব্যরত চার হাজার শ্রমিকের মুখে হাসি ফুটেছে। একই সঙ্গে বিষয়টি দেশের সুতা ও তুলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তুলা আমদানি বন্ধ থাকায় সমস্যায় পড়েছিল এই সেক্টরটি।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের রায় সুতা রপ্তানিকারকদের পক্ষে যাওয়ায় ভারতের রপ্তানিকারকেরা বাংলাদেশে শুল্কমুক্ত সুতা রপ্তানি শুরু করেছেন।ভারতের সুতা রপ্তানিকারকেরা জানান, প্রায় আট হাজার ২৫৩ বেল সুতা ইতিমধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি করা হয়েছে।ভারতের সুতা রপ্তানিকারক ও মেসার্স এলজিডব্লিউ লিমিটেডের ব্যবস্থাপক দীপক বাবু জানান, গত ৯ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার প্রতি টন সুতা রপ্তানিতে দুই হাজার ৫০০ রুপি শুল্ক আরোপ করে। পরে ১৯ এপ্রিল তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।আজ সকালে ভারত থেকে তুলা আমদানি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের কাস্টমস কার্গো তত্ত্বাবধায়ক মোস্তাক আহমেদ। তিনি বলেন, আজ মোট ১৪৪টি ভারতীয় সুতাবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, আবারও তুলা আমদানি শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি আরও বলেন, ট্রাকগুলো থেকে তুলা খালাস করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনবি।