বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার-ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে যশোরের বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন। বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ প্রথম আলো ডটকমকে বলেন, সরকার-ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কয়েক সপ্তাহ আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেন তাঁরা। কিন্তু শ্রমিক ইউনিয়নের দাবি মেনে না নেওয়ায় বৈঠক করে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল নয়টা থেকে কর্মবিরতি শুরু করেন তাঁরা। এতে সকাল থেকে বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। শত শত পণ্যবাহী ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে বন্দরটিতে পণ্য-জটের সৃষ্টি হয়েছে।