বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতজুড়ে বনধ পালিত হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে না। বেনাপোলে শতাধিক এবং পেট্রাপোলে দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকে আছে।বেনাপোলের সিঅ্যান্ডএফের এজেন্ট ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।বেনাপোল স্থলবন্দরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাকশিল্প, ওষুধশিল্পসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ফলমূল নিয়ে প্রতিদিন ভারত থেকে অন্তত ৪০০ ট্রাক পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে পণ্যবোঝাই শতাধিক ট্রাক ভারতে যায়। ভারতে বনধের কারণে সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।