বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে বনধ চলার ফলে বেনাপোল স্থলবন্দরে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে আমদানি ও রপ্তানির কাজ বন্ধ আছে। বন্দরের সহকারী পরিচালক আবদুল জলিল জানান, সকাল থেকেই আমদানি ও রপ্তানির কাজ বন্ধ, কিন্তু প্রশাসনিকসহ অন্যান্য কাজ চলছে।উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষণা অনুযায়ী সরকারি ছুটির পরও আজ আমদানি-রপ্তানির কাজ চলার কথা। বিশেষ করে পোশাকশিল্পের পণ্যগুলো আজ আমদানি-রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতে বনধ চলার ফলে বেনাপোল বন্দরে পোশাকশিল্পের পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে।