বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোলের ধানখোলা ক্যাম্পের বাঁশ ঘাটা ফাঁড়ির কাছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আবদুল আলিম (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের আবদুল মালেকের ছেলে।ধানখোলা ক্যাম্পের বিজিবি কমান্ডার মোশাররফ হোসেন জানান, আজ সকালে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে বাঁশ ঘাটা ফাঁড়ির বিএসএফে জওয়ানরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুল আলিম নিহত হন। পরে বিএসএফেরা আলিমের লাশ টেনে নিয়ে যায়। ইউএনবি।