বেনাপোলে বিদেশি অস্ত্র, গুলিসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোলের রায়পাড়া গ্রামের একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০টি বিদেশি বন্দুক (ওয়ান শ্যুটার গান), ২৬টি গুলিসহ সুজন আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ সুজনকে আটক করে। সুজনের বাড়ি যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামে।র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক এ বি এম জাহিদুল করিম প্রথম আলোকে বলেন, সুজন অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। বেনাপোল থানায় মামলা দায়েরের মাধ্যমে অস্ত্রগুলো জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।