বেনাপোলে মেলায় বোমা হামলার ঘটনায় ৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোলের বরফিল মাঠে বৈশাখী মেলায় বোমা হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার পুরো রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাদের যশোর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গেছে।আটককৃত চারজন হলেন বেনাপোলের বড়আচড়া গ্রামের সোহাগ (২৫), ভবেরবের গ্রামের লিটন (২৪), ইসরাফিল ওরফে এছো (৪০) ও ফিরোজ (৪০)।বোমা হামলার তদন্তকারী কর্মকর্তা বেনাপোল থানার উপপরিদর্শক (এসআই) আজমল হুদা জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হামলার দায়ভার স্বীকার করেননি। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। মামলার প্রস্তুতি চলছে।প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে ১০টায় ওই বোমা হামলার ঘটনায় জিয়া নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত চারজন।