বেনাপোলে ১৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর জওয়ানেরা আজ রোববার বেনাপোল স্থলবন্দর এলাকার কাছের রাজাপুর থেকে একটি প্রাইভেটকারসহ ১৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল বিডিআর ক্যাম্পের কমান্ডার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল আজ দুপুরে এ অভিযান চালায়। অভিযানের সময় যশোরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে বিডিআরের সদস্যরা সেটি ধাওয়া করেন। বর্ডার গার্ডের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের চালক ফেনসিডিলসহ গাড়িটি রেখে পালিয়ে যান। পরে বিডিআর জওয়ানেরা প্রাইভেটকারসহ ১৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। —ইউএনবি