বেপরোয়া ট্রাকে পা থেঁতলে গেল পরিচ্ছন্নতাকর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে গতকাল রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি মিনি ট্রাকের ধাক্কায় মো. আমির (৫৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর পা থেঁতলে গেছে। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর পা-টি কেটে ফেলতে হতে পারে। পুলিশ মিনি ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিচ্ছন্নতাকর্মী রোববার রাত দুইটার দিকে শ্যামলী মোড়ে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। হঠাত্ করে আদাবরের দিক থেকে আসা কাদামাটিবাহী মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমিরের বাঁ পা ট্রাক আর সড়ক বিভাজকের মধ্যে থেঁতলে যায়। অন্য পরিচ্ছন্নতাকর্মীরা তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান।পরে আদাবর থানা-পুলিশ এসে ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।