বেপরোয়া রাসেল ব্র্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমে পড়ার বাতিকই রয়েছে যেন হলিউডের কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের। কেটি পেরির সঙ্গে বিচ্ছেদের ক্ষত শুকাতে না-শুকাতেই আবারও তাঁর সেই পুরোনো পথেই হাঁটছেন অভিনেতা রাসেল ব্র্যান্ড। এবার একাধিক জনের সঙ্গে চুটিয়ে প্রেম করার খবর চাউর হয়েছে। শুধু তা-ই নয়, সবার কাছে কেটি পেরির বিষয়ে নাকি যাচ্ছেতাই বলেও বেড়াচ্ছেন তিনি! সম্প্রতি একটি মার্কিন সাপ্তাহিক পত্রিকা ব্র্যান্ডের বেপরোয়া প্রেম বিষয়ে তথ্য প্রকাশ করেছে।কেটি পেরির সঙ্গে আলাদা হওয়ার পর মাস না পেরোতেই ‘গেট হিম টু দ্য গ্রিক’ অভিনেতা ৩৬ বছর বয়সী রাসেল নতুন করে প্রেম করছেন। কেটির সঙ্গে ছাড়াছাড়ির পর তাঁকে এখন অনেকের সঙ্গেই দেখা যাচ্ছে বলে কন্ট্যাক্ট মিউজিক জানিয়েছে।ডিসেম্বর মাসে বিয়েবিচ্ছেদের আবেদন করেছিলেন কেটি পেরি-রাসেল। কিন্তু যুক্তরাজ্যের মিরর পত্রিকাটি এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছিলেন তাঁরা। বিচ্ছেদের পরিবর্তে চিকিত্সকের শরণাপন্ন হওয়ার পরামর্শও নাকি তাঁরা মেনে নিয়েছিলেন! কিন্তু সর্বনাশ যা ঘটার তা আগেই ঘটেছে। কেটি তাঁর বন্ধুদের মাধ্যমে রাসেল সম্পর্কে সম্প্রতি এমন তথ্য পেয়েছেন যে তাতে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এমনকি মাইক্রোব্লগ টুইটার লিস্ট থেকে বাদ দিয়েছেন রাসেল ব্র্যান্ডকে। রাসেল তাঁর নতুন বান্ধবীদের কাছে কেটি বিষয়ে যাচ্ছেতাই বলেছেন বলেও খবর পৌঁছেছে কেটির কানে।২০১০ সালের অক্টোবর মাসে নাটকীয় আয়োজনে ভারতে বিয়ে করেছিলেন এ রোমান্টিক জুটি। কেটি পেরির টুইটার অ্যাকাউন্টে রাসেল না থাকলেও রাসেল কিন্তু ঠিকই কেটির আপডেটগুলোতে চোখ রাখছেন বলেই জানা গেছে।