বেরলুসকোনির চার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির মামলায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে চার বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। সেদেশের একটি আদালত আজ শুক্রবার এ রায় দিয়েছেন।টেলিভিশনের জন্য মার্কিন চলচ্চিত্র কেনার একটি মামলায় বেরলুককোনিকে এই সাজা দেওয়া হয়েছে। বেশি দামে চলচ্চিত্র কেনা হয়েছিল বেরলুসকোনির নিজের প্রতিষ্ঠানের নামে। তবে এই রায়ের বিরুদ্ধে তিনি আদালতে আপিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বেরলুসকোনির ব্যবসা নিয়ে তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা দীর্ঘদিন বিচারাধীন রয়েছে। এসব মামলা থেকে থেকে তাঁকে অব্যাহতিও দেওয়া হচ্ছে না, আবার বিচার প্রক্রিয়াও চলছে দীর্ঘদিন ধরে। শুক্রবার যে মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছি সেটির বিচার শুরু হয়েছিল ছয় বছর আগে। বিবিসি।