বেলকুচিতে যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার টেলিফোন ভবন চত্বর থেকে আজ শনিবার সকালে জুয়েল (২৪) নামের এক যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জুয়েলকে রাতের কোনো একসময় কে বা কারা শ্বাস রোধ করে হত্যার পর টেলিফোন অফিসের চত্বরে এনে জবাই করে। তারপর লাশটি ফেলে চলে যায়। মাথাটি ফেলে রাখা হয়েছিল প্রায় ৫০ ফুট দূরে। লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জানা গেছে, জুয়েলের গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তাঁর বাবার নাম খলিল। তিনি উপজেলার চরপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।