বেলজিয়ামে গ্রেনেড হামলা, দুজন নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের লিয়াজ শহরে গ্রেনেড হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। কয়েকজন দুর্বৃত্ত এ গ্রেনেড হামলা চালায়।আজ মঙ্গলবার দেশটির রাজধানী ব্রাসেলস থেকে ৯০ কিলোমিটার পূর্বে লিয়াজ শহরের বাস স্টান্ড সেইন্ট ল্যামবার্টে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একজন হামলাকারীও নিহত হন। পুলিশ এক হামলাকারীকে আটক করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স, বিবিসি।