বেলা দুইটা থেকে বন্ধ থাকবে ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে সরকারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বেলা দুইটা থেকে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাষ্ট্রপতির মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি দেশ ও জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে আজ বেলা দুইটা থেকে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে।’