বেলা ৩টা-রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে সারা দেশের সব সিএনজি স্টেশন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকবে।আজ বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে সারা দেশের সিএনজি স্টেশনগুলো বিকেল পাঁচটা থেকে রাত নয়টা বন্ধ থাকত।এ ছাড়া কাল এশিয়া কাপ ফাইনাল খেলা দেখতে দেশের কোথাও যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে কারণে সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা হবে এবং ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলেও ওই সভায় জানানো হয়েছে।সভায় আরও জানানো হয়, শিল্পকারখানাগুলো সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এখন থেকে শিল্পকারখানাগুলো যেন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বন্ধ রাখা হয়, সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে মন্ত্রণালয়।