বেলাল সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী বিভাগে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেলেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সেনাসূত্র জানায়, একই সঙ্গে আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে মেজর জেনারেল থেকে লে. জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।