বেশ চটেছেন অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই তিনি কথা কম বলেন। খুব বেশি প্রয়োজন না হলে কাউকে ফোন করেন না। শুটিং না থাকলে তিনি সোজা চলে যান বগুড়ায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে অপু রেগে গেলে কতটা রেগে যান। তাঁর অগ্নিমূর্তি যাঁরা দেখেছেন, তাঁরা এখন প্রায়ই বলেন, অপুকে চটানো মানেই বিপদ। এ রকম একটি ঘটনা ঘটেছে। ছোট ও বড় পর্দায় কাজ করেন এমন এক সহশিল্পী অপুকে দেখলেই নাকি বউদি বলে সম্বোধন করেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিনি বউদি বলে ডাকতেই অপু ভীষণ রেগে যান। তাঁকে মারতে উদ্যত হন এবং জানতে চান যে তিনি তাঁর কোন ভাইকে বিয়ে করেছেন?পরিস্থিতি খুব অস্বাভাবিক হতো, যদি না সেদিন মৌসুমী উপস্থিত থাকতেন। পুরো ব্যাপারটি মৌসুমী সামাল দিয়ে অপুকে ঠান্ডা করেছেন।এ বিষয়ে অপু পরে বললেন, ‘আমি নিজেও অবাক হয়েছিলাম যে এতটা রেগে গেলাম কেন? আসলে রাগ করতে বাধ্য করেছিল ওই সহশিল্পী। আমি এ জন্য কাজ ছাড়া কারও সঙ্গে কোনো কথাই বলতে চাই না।’এদিকে শোনা যায়, শাকিবকে ইঙ্গিত করেই নাকি অপু-বউদি ডাকা হয় তাঁকে। বিষয়টি শাকিব শুনে অবশ্য কোনো মন্তব্য করেননি।অপু বলেন, ‘এর আগে শাকিব খানের জন্মদিনেও আমাকে বউদি বউদি বলে ডেকেছে ওই সহশিল্পী। কিন্তু শাকিবের জন্মদিন বলেই শুধু ঠান্ডা ছিলাম।’