বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় তিনজন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।আজ শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য মনিটরিংয়ের কাজে নিয়োজিত দুটি দল ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংশ্লিষ্ট ৪০ ধারা অনুসারে বাজারে অভিযান কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা আদায় করেছে। কাপ্তান বাজার ও মতিঝিলের এজিবি কলোনি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রণব কুমার ঘোষ ও উপসচিব মো. মোকাব্বির হোসেন। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন ।অভিযানকালে দেখা যায়, বাজারে ভোজ্যতেল, ছোলা ও মশুর ডালের মূল্য সহনীয় ও স্থিতিশীল রয়েছে। তবে কাপ্তান বাজারের মেসার্স দেলোয়ার স্টোর, এজিবি কলোনি বাজারের মেসার্স পয়াল ভাণ্ডার এবং বিসমিল্লাহ স্টোর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রির কথা জানালে যথাক্রমে ১০ হাজার টাকা, পাঁচ হাজার টাকা এবং দুই হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।