বেশি মুনাফাকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের যৌক্তিক মুনাফার চেয়ে বেশি মুনাফা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে আলোচনাকালে আজ বুধবার মন্ত্রী জেলা প্রশাসকদের প্রতি এ নির্দেশ দেন।জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, বেশি মুনাফাকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, বাজার তদারক করা হচ্ছে। তবে এই তদারক ব্যবস্থা আরও বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।মন্ত্রী বলেন, টিসিবি জোরদার আছে। তবে এটাকে আরও জোরদার করা হবে। তিনি স্বীকার করেন, সারা দেশে কিছু পণ্যের দাম হঠাত্ করে বেড়ে গেছে। ‘পেনিক’ এর কারণ বলে তিনি মন্তব্য করেন।