বেশি সুন্দরী, তাই স্ত্রীকে খুন!
প্রচলিত আছে, মানুষ সুন্দরের পূজারি। সুদর্শন পুরুষের প্রতি নারীর আকর্ষণ আর সমজাতীয় নারীর প্রতি পুরুষের আকর্ষণও তাই স্বাভাবিক। অথচ সেই সুদর্শন অবয়বই কি না কাল হলো এক নারীর। অনিন্দ্য সুন্দরী হওয়ায় খুন হতে হলো তাঁকে। ২৬ বছর বয়সী দুর্ভাগা ওই নারীর নাম আলেসান্দ্রা সরেনতিনো। আর ঘাতক স্বামী হলেন, ৩৫ বছর বয়সী জিয়ানকার্লো জিয়ানিনি। ইতালির পালমা ক্যাম্পেনিয়ার নিজ বাসায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন কারখানা শ্রমিক ও দুই সন্তানের ওই বাবা।জানা গেছে, ঈর্ষার বশবর্তী হয়েই গতকাল সোমবার ছোট কাঁচি দিয়ে স্ত্রীকে আঘাত করেন জিয়ানিনি। এর কিছুক্ষণ পর বড় কাঁচি দিয়ে স্ত্রীর হূিপণ্ডে আঘাত হানেন তিনি। সে আঘাতেই নিহত হন সরেনতিনো। এ সময় ওই দম্পতির চার ও ছয় বছর বয়সী দুই সন্তান ঘুমাচ্ছিল। পরে পুলিশ গিয়ে বাসার বারান্দায় নিহত ওই নারীর লাশ দেখতে পায়। এরপরই জিয়ানিনিকে গ্রেপ্তার করা হয়। হত্যার কারণ জানতে চাইলে ঘাতক স্বামী বলেন, সে (স্ত্রী) ছিল ‘অতি সুন্দর’। এনডিটিভি।