বেসক্যাম্প থেকে কাঠমান্ডুর পথে নিশাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসক্যাম্প থেকে কাঠমান্ডুর পথে রওনা হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি প্রথম নারী নিশাত মজুমদার। তাঁর সঙ্গে রয়েছেন পরপর দুবারের বিজয়ী এম এ মুহিত।আগামী সোমবার তাঁরা কাঠমান্ডু পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ১৯ মে এভারেস্ট জয়ের পর গত মঙ্গলবার তাঁরা বেসক্যাম্পে নেমে আসেন।ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, অন্যদিকে বাংলাদেশের আরেক পর্বতারোহী ওয়াসফিয়া নাজনীন এখন এভারেস্ট জয়ের পথে আট হাজার মিটারের চেয়ে বেশি উচ্চতায় সাউথ পুলে অবস্থান করছেন। গতকাল রাতে দমকা বাতাসের কারণে এভারেস্ট চূড়ার দিকে তিনি যাত্রা (সামিট পুশ) করতে পারেননি। আবহাওয়া অনুকূলে থাকলে কাল শনিবার সকালে সামিট করার আশা রাখছেন বলে তিনি গতকাল বৃহস্পতিবার রাতে স্যাটেলাইট ফোনে ঢাকায় তাঁর মুখপাত্রকে জানান।