বেসরকারি টেলিভিশন বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচার করবে
বাংলাদেশ টেলিভিশনের বেলা দুইটার সংবাদ সম্প্রচারের জন্য রাজি হয়েছে বেসরকারি টেলিভিশনের মালিকেরা। টিভি মালিকেরা জানিয়েছেন, বিটিভির দুইটার সংবাদ রেকর্ড করে তঁরা দুইটা থেকে পঁাচটার মধ্যে যেকোনো সময়ে প্রচার করবেন।আজ রোববার সব বেসরকারি টিভি চ্যানেলের মালিকেরা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো পৃথক চিঠিতে এসব কথা জানিয়েছেন। তবে তথ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত টিভি মালিকদের চিঠির কোনো জবাব দেয়নি।জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, টিভি মালিকেরা নিজেদের মধ্যে সমঝোতা করে বিটিভির দুইটার সংবাদ প্রচারের সদ্ধিান্ত নিয়েছেন। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের জবাব পেলেই আমরা সংবাদ সম্প্রচারের উদ্যোগ নেব।' জানা গেছে, বিটিভির দুইটার সংবাদ অনেক চ্যানেলে দুইটায় সম্প্রচার করা সম্ভব হবে না। কেননা, অনেকের কাছে এ সময়টুকু বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিক্রি করা রয়েছে। যে কারণে দুইটার সংবাদ রেকর্ড করে রেখে তা দুইটা থেকে পঁাচটার মধ্যে সম্প্রচার করা হবে।গত বুধবার বেলা দুইটায় বিটিভির সংবাদ বেসরকারি চ্যানেলে সরাসরি প্রচারের জন্য টিভি মালিকদের অনুরোধ জানায় তথ্য মন্ত্রণালয়। এ ছাড়া চ্যানেল মালিকদের আপত্তির মুখে সরকার বিটিভির রাত আটটার সংবাদ প্রচার আপাতত স্থগিত করা হবে বলে আশ্বাস দেয়।প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপনা ও পরিচালনা নীতি ১৯৯৮-এর ৪(৪) ধারা অনুযায়ী বর্তমানে সম্প্রচারে থাকা দেশের ১৩টি বেসরকারি টিভি চ্যানেলকে বাংলাদেশ টেলিভিশনে বেলা দুইটা ও রাত আটটায় প্রচারিত সংবাদ সরাসরি সম্প্রচার করতে বলা হয়।