প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোর জন্য সম্প্রচারসংক্রান্ত নীতিমালা দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা।আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া ওয়াচ আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ দাবি জানান।বক্তারা বলেন, বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোর জন্য সম্প্রচারসংক্রান্ত নীতিমালা না থাকায় কথায় কথায় চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদও কেউ জানায় না। তাই তাঁরা এ ব্যাপারে নীতিমালার পাশাপাশি সাংবাদিক-সমাজের ঐক্যবদ্ধ হওয়ার ওপরও জোর দেন।আলোচনায় অংশ নেন যমুনা টেলিভিশনের শাহ আলমগীর, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ।