বেসরকারি প্রাথমিক শিক্ষকদের শিগগিরই সরকারিকরণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিকরণের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে সমতা আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগির সরকারিকরণের ঘোষণা দেবেন। আজ বৃহস্পতিবার যশোরের মুন্সী মেহেরুল্লাহ মাঠে অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তব্যে ম খা আলমগীর এসব কথা বলেন।খুলনা বিভাগীয় সভাপতি এম এম সুলতান আহমেদের সভাপতিত্বে যশোর-৩ সদর আসনের সাংসদ খালেদুর রহমান টিটো, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হচ্ছে এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সমতা আনতে বর্তমান সরকার কাজ করছে।—বাসস