বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফি সীমার মধ্যে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের আয় ও দেশের বাস্তবতা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোবাবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন মেনে চলার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, এ আইনের মাধ্যমে ব্যবসা ও প্রতারণার পথ রুদ্ধ করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুর্শেদা চৌধুরী ও সদস্য মুশফিক এম চৌধুরী। সমাবর্তনে মোট দুই হাজার ৩০০ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।