বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার। সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে আজ সোমবার গেজেটটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজই গেজেটটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রঞ্জিত কুমার সেন প্রথম আলোকে জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর গেজেট প্রকাশ করা হয়েছে। জনগণের ব্যাপক আগ্রহ থাকায় গেজেটটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) যেকোনো শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা গেজেটটি দেখতে পাবেন।উল্লেখ্য, ১১ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ জাতীয় সংসদে পাস হয়।